Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ফের চাপ বাড়ল মানিক ভট্টাচার্যের ! হাইকোর্টের নির্দেশ না মানলে হেফাজতেও নিতে পারবে সিবিআই

Manik Bhatterjee
Manik Bhatterjee

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর:  টেট ‘দুর্নীতি’ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে মঙ্গলবারই হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, রাত ৮টার মধ্যে মানিকবাবুকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তদন্তে অসহযোগিতা করলে তাঁকে নিজেদের হেফাজতেও নিতে পারবে সিবিআই।

মঙ্গলবারই টেটের খাতা (ওএমআর শিট) নষ্ট করার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই বিষয়ে মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছে মানিকবাবুর। তাঁকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানিকবাবু এবং তাঁর পরিবারের কাছে সম্পত্তি সংক্রান্ত হলফনামাও চেয়েছিল সিবিআই। তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছিল আদালত। যদিও সেই নির্দেশ এখন আর কার্যকর নয়। কারণ রাজ্য সরকার ইতিমধ্যে তাঁকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। সম্প্রতি আদালতে নিয়োগ দুর্নীতি নিয়ে চার্জশিট পেশ করেছে ইডি। সেই চার্জশিটের একাধিক পাতায় মানিকের নাম উল্লেখ রয়েছে। এই দুর্নীতিতে তাঁর ভূমিকা কী ছিল তাও বলা রয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…