Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর পরিবারেও অ্যাডিনোভাইরাসের হানা

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জ্বর এবং শ্বাসকষ্ট জনিত অসুখে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমশ বাড়ছে রাজ্যে।কলকাতার বিসি রায় হাসপাতালে গত কয়েক দিনে বেশ কয়েক জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ ছিল। এই পরিস্থিতিতে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক সদস্য। সোমবার বিধানসভায় এ কথা জানান মুখ্যমন্ত্রী। তবে তাঁর পরিবারের কোন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা স্পষ্ট করেননি।  

গত সপ্তাহেই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে শিশুদের যত্ন নেওয়ার ব্যাপারে জোর দেওয়ার কথা বলেছিলেন।তারই মধ্যে এই খবর জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। মাননীয়া বলেন, ‘‘আমার পরিবারের এক জন অ্যাডিনোভাইরাসে আক্রান্ত। আমি এ সব বলে বেড়াই না।’’ ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার তৎপর এবং পদক্ষেপ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন- ‘‘কোভিডের পর অসুখ হলেই আমরা ভয় পাই। কারণ সেই সময় পরিজনদের আমরা হারিয়েছিলাম। আমি ভাইকে হারিয়েছিলাম।’’ কোভিডের সময় রাজ্যে যা স্বাস্থ্য পরিকাঠামো ছিল, তার থেকে পরিষেবা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘বাচ্চাদের খুব ভালবাসি। আর যাতে কারওর না হয়, সে কারণে আবার মাস্ক পরুন।’’

রবিবার নবান্নের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য জুড়ে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে আড়াই হাজারেও বেশি এসএনসিইউ বেড রয়েছে। পাশাপাশি রয়েছে ৬৫৪টি পিকু (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) এবং ১২০টি এনআইসিইউ (নিও নেটাল কেয়ার ইউনিট) বেড।পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞ চিকিৎসকদের বিসি রায় হাসপাতালে পাঠানো হয়েছে। 

You might also like!