Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

4 months ago

Mamata Banerjee on north bengal: উত্তরবঙ্গের দুর্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় সহমর্মিতার বার্তা দিলেন

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

কলকাতা, ৫ অক্টোবর : “আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং অবিলম্বে পরিবারগুলিকে সমস্ত সহায়তা পাঠাবো।” রবিবার দুপুরে এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, গত রাতের কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে প্রবল বৃষ্টিপাতের ফলে এবং বাইরে থেকে আমাদের রাজ্যে অতিরিক্ত নদীর জলের প্রবাহের ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। গতকাল রাতে উত্তরবঙ্গে ১২ ঘন্টার মধ্যে ৩০০ মিমি-এর বেশি বৃষ্টিপাত হয়েছে এবং একই সাথে সংকোশ নদীতে এবং ভুটান ও সিকিম থেকে নদীর জলের প্রবাহ অতিরিক্ত ছিল। এর ফলে বিপর্যয় ঘটেছে। প্রবল বৃষ্টিপাত এবং বন্যার ফলে উদ্ভুত পরিস্থিতিতে আমরা কিছু ভাইবোনকে হারিয়েছি জেনে আমরা মর্মাহত এবং দুঃখিত।

You might also like!