Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Mamata Banerjee on DA : ডিএ নিয়ে ফের সাফাই মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

ঝাড়গ্রাম: সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপান উতোর চলছে। দু’পক্ষই নানা সময় বিবৃতি দিয়েছেন নিজেদের দাবির স্বপক্ষে। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের উদযাপনে সভা থেকে ফের একবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডিএ বাড়ানো নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, নির্বাচন এলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে দেয় কেন্দ্রের সরকার।

ঝাড়গ্রামের সভা থেকে মমতা বলেন, 'নির্বাচন এলেই কেন্দ্রীয় সরকারির কর্মচারীদের ডিএ বাড়িয়ে দেয় বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারে চাকরি ও রাজ্য সরকারের চাকরি মধ্যে পার্থক্য রয়েছে। কেন্দ্রীয় সরকারের চাকরির পলিসি আলাদ। রাজ্য সরকারের চাকরির নীতি আলাদা। কেন্দ্রীয় সরকারে কাছে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে, এদিকে আমাদের ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না।'

দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে নেমেছে সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ। বকেয়া ডিএ-র দাবিতে অনশন আন্দোলন থেকে শুরু করে মিছিল, সবই দেখেছে রাজ্য।

মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিঙ্কর অধিকারী এই সময় ডিজিটালকে বলেন, 'রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও নেই, তাহলে তারা সরকারি কর্মীদের ডিএ দিচ্ছে কী করে। এআইসিপিও অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে ডিএ দেয়। আসলে কর্মচারীদের প্রতি সরকারের কোনও দায়বন্ধতা নেই। মুখ্যমন্ত্রী যে অজুহাত তুলে ধরছেন, সেটা কোনওভাবেই যুক্তি সঙ্গত নয়। আসলে সরকারি কর্মীদের প্রতি সরকারে আন্তরিকতার অভাব রয়েছে। এই যুক্তি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।'

You might also like!