Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

C V Anand Bose : রাজভবনের কড়া বার্তায় পাল্টা প্রতিক্রিয়া মদন-ফিরহাদের

Madan Mitra -  Firhat Hakim
Madan Mitra - Firhat Hakim

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি  : রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে ঝাঁঝালো প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। মুখ খুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।

কামারহাটির তৃণমূল বিধায়ক এদিন বলেন, 'কেউই আমাদের রাজ্যপাল নয়, বিজেপির রাজ্যপাল। এই রাজ্যপাল ভেবেছিলেন আস্তে আস্তে সিঁধ কাটব। এত সহজে আসল চেহারাটা ধরা পড়ে যাবে ভাবেননি। রাজ্যপাল এটা ভুলে গিয়েছেন, উনি অ আ ক খ শিখেছেন, কিন্তু এখনও সিএটি ক্যাট, বিএটি ব্যাট শেখেননি। পশ্চিমবঙ্গ রাজনীতিতে লড়তে গেলে পশ্চিমবঙ্গকে চিনতে হবে। এই রাজ্যপাল অ-আ-ক-খ শিখলেও, রাজ্যের রাজনীতি শেখেননি।'

শুধু মদন মিত্র নন, মুখ খুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। তিনি বলেন, 'রাজ্যপালের মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রাখা উচিত। উত্যক্ত করে এমন কয়েকজন নেতা গিয়ে ওঁকে প্রভাবিত করার চেষ্টা করছেন। উনি শিক্ষিত মানুষ, যেন প্রভাবিত না হন'।

নিশীথ প্রামাণিকের কনভয় আক্রমণের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে, শনিবারই রাজ্যপালের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অবস্থায়, রাজভবনের তরফে কড়া বিবৃতি দিয়ে বলা হয়, রাজ্যে কখনও কোথাও আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল চুপ থাকবেন না।

জগদীপ ধনকর রাজ্যপাল থাকাকালীন, তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। এবার সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের সম্পর্ক এবার কোন খাতে বয়, সেদিকেই নজর সকলের।

You might also like!