kolkata

2 years ago

Police constable died in accident :কলকাতায় ফের লরির দৌরাত্ম্য! বাড়ির ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের

Police constable died in accident
Police constable died in accident

 

কলকাতা, ১৩ ডিসেম্বর : মহানগরী কলকাতায় ফের বেপরোয়া লরির দৌরাত্ম্য! বুধবার ভোররাতে লরির ধাক্কায় মোটরবাইক থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। নাইট ডিউটি করে ফিরছিলেন ওই কনস্টেবল। তখনই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত পুলিশ কনস্টেবলের নাম-অভিজিৎ চক্রবর্তী।

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোররাতে নাইট ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী। বাইকে করে অভিজিৎবাবু যখন রাজা দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে আসেন, তখন উল্টোদিক থেকে আসা একটি মালবোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে গেলে, লরির চাকা অভিজিৎবাবুর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। পুলিশ এখনও ধাতক লরিটিকে ধরতে পারেনি। ধাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


You might also like!