kolkata

2 years ago

Calcutta University: নতুনের খোঁজ! ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে গুরুত্ব কলকাতার

Looking for a new one! Kolkata's importance to intellectual property rights
Looking for a new one! Kolkata's importance to intellectual property rights

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয় এবার তৎপর হয়েছে রাজ্যের বিভিন্ন আবিষ্কারকে এবার গুরুত্ব দিয়ে দেখতে। বাংলা জুড়ে নানারকম আবিষ্কার হয়ে চলেছে। যার মধ্যে অনেকগুলিই অসাধারণ মানের। তাই এবার তাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে বেশি করে গুরুত্ব দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

যেকোনও আবিষ্কৃত জিনিসের একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (Intellectual property rights) বা আইপিআর থাকে। না থাকলে তা থাকা উচিত। যারা অফিসিয়ালি গবেষণা করেন, তারা নিয়মিত এই ধরনের রাইটের জন্য আবেদন করেন। কিন্তু কোনও চাষি যদি চাষের নতুন উপায় বার করেন? সেসব জানার উপায় কোথায়! এবার এর জন্যই তৎপর হল কলকাতা বিশ্ববিদ্যালয়। সারা বাংলা জুড়ে একরকম ট্যালেন্ট হান্ট চলবে এবার। আগে আবিষ্কৃত হয়নি এমন কিছু পেলেই তার পেটেন্টের আবেদন করা হবে। তার জন্যই তৈরি হল আইপিআর সেল।

ভিসি নিয়োগ ও সিন্ডিকেট বৈঠকের অনুমতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘাত চলছে রাজ্য সরকারের। আইপিআর সেল তৈরি করতে অর্থ সাহায্য এল রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আবার কেন্দ্রীয় প্রজেক্ট রুসা ২.০-র মাধ্যমেও এই সেলকে অর্থ জোগানো হবে বলে জানা গিয়েছে। কলেজ স্ট্রিটের শতবার্ষিকী ভবনের সাত তলায় দুটি ঘর নিয়ে আপাতত শুরু হচ্ছে আইপিআর সেল।

You might also like!