Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

3 years ago

Kuntal Ghosh : নিয়োগ দুর্নীতির টাকায় ২৫ কিলোর ইলিশ, পার্থকে অভিনব উপহার দিত কুন্তল

Kuntal Ghosh
Kuntal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পার্থকে প্রায় ২৫ কিলো ইলিশ মাছ উপহার পাঠিয়েছিলেন কুন্তল।  ইডির জেরায় ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে জানা গেছে। কিন্তু এতো বিপুল পরিমাণ ইলিশ মাছ কেনার টাকা এলো কোথা থেকে? ইডি মনে করছেন নিয়োগ দুর্নীতির টাকায় কেনা হয়েছিল সেই ইলিশ। 

২০১৯ সালের বর্ষাকালে কুন্তল কোলাঘাট থেকে প্রায় ২৫ কিলো ইলিশ কেনেন। সেই মাছ কুন্তল নিজে গাড়ি করে সরাসরি পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছে নিয়ে যান। কুন্তল ইডিকে জানিয়েছেন, সেই ইলিশ পেয়ে অত‌্যন্ত খুশি হয়েছিলেন পার্থবাবু। বাড়িতে মূলত তিনি একা। তাই এত ইলিশ তিনি ঘনিষ্ঠদেরও পাঠিয়েছিলেন বলে ইডির কাছে খবর। এমনকী, টাকার মতো ওই ইলিশের অংশও পার্থ তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতাকেও পাঠিয়েছিলেন বলে খবর পেয়েছে ইডি। 

এদিকে, প্রাথমিক তদন্তে কুন্তল ঘোষের অন্তত একশোটি মূল‌্যবান গাড়ির সন্ধান পেয়েছেন ইডি আধিকারিকরা। ওই গাড়িগুলির বেশিরভাগই বিভিন্ন ‘প্রভাবশালী’ ব‌্যক্তিকে উপহার হিসাবে দিয়ে কুন্তল তাঁদের খুশি করার চেষ্টা করতেন। এমনকী, তাঁর দেওয়া গাড়ি পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছে গিয়েছিল কি না, সেই বিষয়েও খোঁজখবর নিচ্ছে ইডি।


You might also like!