Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

SSC Scam : ২০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন কুন্তল, দাবি ইডির

Kuntal Ghosh
Kuntal Ghosh

 

কলকাতা, ৩ মার্চ  : প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণির ২০০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে নিজের এজেন্টদের মারফত কোটি কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। ইডি-র এই দাবির যুক্তি খতিয়ে কুন্তলকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে আদালতে আরও গুরুতর দাবি করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে আরও খবর, চাকরিপ্রা‌র্থীদের থেকে সংগৃহীত ১৬ কোটির থেকে কিছু টাকা এই মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য আসছে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে। শুক্রবার হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে জেরা করে আরও অর্থের সন্ধান পেল ইডি। এদিন কুন্তলকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি সেসব তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় অন্তত ১০ জন এজেন্টের বয়ান নেওয়া হয়েছে। তাতে কুন্তলের আর্থিক লেনদেন সংক্রান্ত অনেক তথ্য বেরিয়েছে।

কুন্তলের বিরুদ্ধে ইডির আইনজীবী আরও দাবি, ‘‘শুধু প্রাইমারি (প্রাথমিক) নয়। আপার প্রাইমারি (উচ্চ প্রাথমিক) এবং নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীর কাছ থেকেও টাকা তুলেছেন কুন্তল।’’ এ বিষয়টি খতিয়ে দেখতে ইডিকে একটি নতুন মামলার তদন্তভার দিয়েছে হাই কোর্ট।


You might also like!