Breaking News
 
Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

 

kolkata

3 years ago

Partha Chatterjee : পার্থকে ১০ লক্ষ টাকা দিয়েছেন কুন্তল, দাবি ইডির

Kuntal & Partha
Kuntal & Partha

 

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : শিক্ষা ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন কুন্তল ঘোষ। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে পার্থের জামিনের আবেদনের মামলার শুনানিতে এমন দাবিই করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১০ লক্ষ টাকা দিয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এমন দাবিই করেছেন ইডির আইনজীবী। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি উড়িয়ে দিয়েছেন পার্থের আইনজীবী। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বছরের ২২ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থবাবুকে। তার পর থেকে জেলবন্দি রয়েছেন তিনি। এই দুর্নীতি মামলায় গত মাসে গ্রেফতার করা হয়েছে কুন্তলকে। তাঁকে জেরা করে নিয়োগে দুর্নীতিতে টাকার লেনদেনের অনেক তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। তার মধ্যেই পার্থকে টাকা দেওয়ার কথা জানতে পারা গিয়েছে বলে দাবি করেছে ইডি।


এই প্রসঙ্গে পার্থের আইনজীবী জীবনকৃষ্ণ শ্রীবাস্তব বলেন, ‘‘আমি বলেছি, আপনি (ইডির আইনজীবী) কি দেখেছেন টাকা নিতে? আমরা তো অনেক কথা বলি। কিন্তু তাই বলে তা সত্যি হয় নাকি!’’


You might also like!