Weather Update Kolkata: এখনই শীত নয়, আগামী কয়েকদিন অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

Weather update of Kolkata
Weather update of Kolkata

 

কলকাতা: কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আপাতত নতুন করে কোনো সিস্টেম না থাকায় উত্তুরে হাওয়ার প্রভাবে সপ্তাহ শেষে শীত শীত ভাব ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তার আগে শুক্রবারও স্বাভাবিকই থাকল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়া বদলে যেতে পারে দক্ষিণবঙ্গে। ১২ নভেম্বর থেকে কলকাতা-সহ সারা রাজ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদের পতন কিছুটা বেশি হবে। যদিও শীত আসতে এখনও অনেকটাই দেরি। এদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দু''বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…