Kolkata News: কামড় কাণ্ডে তদন্তে কলকাতা পুলিশের সমন অভিযুক্ত কনস্টেবল ও আক্রান্তকে

Kolkata Police has summoned the accused constable
Kolkata Police has summoned the accused constable

 

কলকাতা, ১২ নভেম্বর : কামড়-কাণ্ডে সোমবার তলব করা হল অভিযুক্ত কলকাতা পুলিশের কনস্টেবল ইভা থাপা এবং আক্রান্ত চাকরিপ্রার্থী অরুণিমা পালকে। ওই দিন বেলা ১১টায় দুজনকে ডিসি সাউথ (২) বুদ্ধদেব মুখোপাধ্যায়ের দফতরে ডেকে পাঠানো হয়েছে। তিনি দুজনের সঙ্গেই কথা বলবেন। ঘটনা কী ঘটেছিল, তা জানার চেষ্টা করবেন। তিনি রিপোর্ট দেবেন ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার কাছে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রের খবর। পুলিশের ক্যামেরায় যদি কিছু ধরা পড়ে, সেই বিষয়েও খতিয়ে দেখা হবে। এরপর রিপোর্ট তৈরি করে আগামী সাতদিনের মধ্যে জমা দিতে হবে ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে। প্রসঙ্গত কামড়কান্ডে অভিযুক্ত পুলিশ কনস্টেবল ইভা থাপা দাবি করেছেন, চাকরিপ্রার্থী অরুণিমা পাল তাঁকে কামড়ে দিয়েছেন। সেই ফুটেজও নাকি রয়েছে। সোমবার তাঁকে সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। সেই ঘটনার কোনও সাক্ষী রয়েছে কি না সে বিষয়েও জানতে চাইবে পুলিশ। সেক্ষেত্রে সাক্ষীদেরও বয়ান রেকর্ড করা হবে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইভা। বুধবার ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কাছে ২০১৪ টেট প্রার্থীরা নিয়োগের দাবিতে অবস্থান করছিলেন। সেই বিক্ষোভ হঠানোর সময় এক মহিলা চাকরি প্রার্থীর হাতে কামড় দেওয়ার অভিযোগ ওঠে এক মহিলা পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। তা নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজ্যের বিরোধী দলগুলি তা নিয়ে হইচই শুরু করেছে। বিশেষ করে ওই চাকরি প্রার্থী অরুণিমা পালের বিরুদ্ধেই পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করার ফলে শোরগোল পড়ে। এদিকে, জানা গিয়েছে, ওই চাকরিপ্রার্থী ডাক্তারের কাছে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তাতে ডাক্তারদের অনুমান, মানুষেরই কামড় সেটি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…