Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Kaustav Bagchi: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি গ্রেফতার, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু

Kaustab Bagchi
Kaustab Bagchi

 

কলকাতা, ৪ মার্চ : কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শনিবার ভোররাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। জানা গিয়েছে, ভোরে তাঁর বারাকপুরের বাড়িতে গিয়ে পৌঁছয় বড়তলা থানার পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। নিজেই ফেসবুকে গ্রেফতারির কথা জানিয়েছেন কংগ্রেস নেতা। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তিনি একটি সাংবাদিক বৈঠক করে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

প্রদেশ কংগ্রেস এবং বাম নেতৃবৃন্দ কৌস্তুভের গ্রেফতারির কড়া নিন্দা করেছে। তাঁরা জানিয়েছেন, এই ঘটনা নিয়ে তাঁরা জাতীয় স্তরে আন্দোলন করবেন। পুলিশের বক্তব্য, কৌস্তুভকে হুমকি এবং অশান্তি ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে।

You might also like!