Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Kakali Ghosh Dastidar:কাকলির ভোটপ্রচারে তৈরি হচ্ছে থিম সং

Kakali Ghosh Dastidar.
Kakali Ghosh Dastidar.

 

কলকাতা, ২৮ মার্চ : এবারও বারাসত লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভরসা কাকলি ঘোষ দস্তিদার। তাঁর ভোটপ্রচারে অভিনব পন্থা, তৈরি করা হচ্ছে 'থিম সং'। ২০০৯ সাল থেকে তিনি জয়ের ধারা অব্যাহত রেখেছেন। ইতিমধ্যেই শেষ হয়েছে সেই গানের রেকর্ডিং। খুব শীঘ্রই তা ভিডিয়ো আকারে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। থিম সং-এর নাম 'বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার'। ইতিমধ্যেই গানটি বিভিন্ন প্রচার মাধ্যমে রিলিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেখানে মানুষের ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি তৃণমূলের কর্মী সমর্থকদের। থিম সং-য়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন টলিউডের সঙ্গীত পরিচালক সুশান্ত মজুমদার এবং বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি সোহম পাল।


You might also like!