kolkata

2 years ago

Jyotipriyo Mallick: ইডির নজরে এবার জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষক!

Jyotipriyo Mullick (File Picture)
Jyotipriyo Mullick (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার ইডির নজরে রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাব রক্ষক। এবার তাঁকে তলব করল সিবিআই। শুধু মন্ত্রী নন, তাঁর পরিবারের সদশ্যদের জেরা করলেও একাধিক তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে ইডি। 

রেশন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারির পর অতিক্রান্ত হয়েছে একমাসেরও বেশি সময়। তাই এবার মামলার চরম শেষ দেখতে আগ্রহী তদন্তকারীরা। ঠিক কীভাবে চলছিল গোটা বিষয়টা। ঘটনার সঙ্গে জড়িত আর কারা, আর্থিক সুবিধা পেয়েছেন কে কে, সবটাই জানার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই কারণেই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষক জয়শংকরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।

You might also like!