kolkata

2 years ago

Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যুগান্তরকারী রায়

Justice Abhijit Ganguly's landmark judgement
Justice Abhijit Ganguly's landmark judgement

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি অভিজিৎ গাঙ্গুলি বাংলার বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন। নিয়োগ দুর্নীতি সহ একাধিক রায় দিয়ে তিনি প্রমাণ করেছেন যে আদালত কোনো পক্ষের নয়, নিরপেক্ষ। এবার সেই ধারা বজায় রেখে রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানা করলেন তিনি। শুক্রবার রায় শোনাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ভরা আদালতে তিনি বলেন, এই সব চালাকি করলে ছেড়ে দেবে না আদালত। ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিআইডিকে সমস্ত নথি ইডি-সিবিআইকে তুলে দিতে হবে। নির্দেশ না মানলে স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দিতে হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। রীতিমতো বিরক্ত হয়েই রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, দুই সপ্তাহের মধ্যে এই অর্থ জমা করতে হবে রেজিস্ট্রার জেনারেল কাছে। ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে সিআইডি এতদিনেও জানে না। কিন্তু আমি জানি।
 প্রসঙ্গত স্মরণীয়,আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় দুর্নীতির নথি সিবিআই ও ইডিকে হস্তান্তর না করায় রাজ্যকে জরিমানা করেন বিচারপতি।

You might also like!