Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

kunal ghosh:কুণালের অভিযোগ প্রসঙ্গে জুনিয়র ডাক্তারের প্রশ্ন

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আন্দোলনকারী চিকিৎসকদের ধরনাস্থলে হামলার ছকের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ প্রসঙ্গে আন্দোলনরত এক জুনিয়র ডাক্তারের প্রশ্ন, ‘‘যদি কোনও হামলার ছক হয়ে থাকে তবে তা আটকানোর দায়িত্ব কার?’’

আর জি কর হাসপাতালের ঘটনা এবং তার জেরে পুলিশ কমিশনার, স্বাস্থ্যসচিব প্রমুখের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে ধরনা চালাচ্ছেন চিকিৎসকরা।

এ প্রসঙ্গে এক জুনিয়র ডাক্তার টেনে এনেছেন গত ১৪ আগস্ট আর জি কর মেডিক্যালে দুষ্কৃতী হামলার প্রসঙ্গ। তাঁর কথায়, ‘’১৪ আগস্ট যে হামলা হয়েছিল, সেই হামলার দায় স্বীকার কি কেউ করেছেন? ওই হামলা চালানোর খবর কি পুলিশ-প্রশাসনের কাছে ছিল না? সে দিনের ঘটনার নেপথ্যে কে, তা কি জানা গিয়েছে?’’

প্রসঙ্গত, অডিয়ো প্রকাশ করে কুণালের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের অবস্থানে বহিরাগতেরা প্রবেশ করে অশান্তি পাকানোর ছক কষছে। পুলিশ-প্রশাসনকে তৃণমূল নেতার অনুরোধ, জুনিয়র ডাক্তারদের অবস্থানে যাতে কোনও বহিরাগত প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য।

You might also like!