Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Junior Doctor Protest: দীর্ঘ বৈঠকেও কাটল না জট, কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা

Junior Doctor Protest (Symbolic Picture)
Junior Doctor Protest (Symbolic Picture)

 

কলকাতা, ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ বৈঠকেই কাটল না জট, কর্মবিরতিতে অনড়ই রইলেন জুনিয়র ডাক্তাররা। নবান্নে বৈঠকের পর ডাক্তাররা জানিয়েছেন, "আলোচনা অত্যন্ত হতাশাজনক। সব বিষয়ে শুধুই মৌখিক আশ্বাস মিলেছে। ভেবেছিলাম প্রশাসন সদিচ্ছা নিয়ে আমাদের দাবি শুনবে। মুখে বলা হলেও দেওয়া হয়নি লিখিত আশ্বাস।"

বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিব এবং টাস্ক ফোর্সের সদস্যদের বৈঠক হয়। আশা করা হচ্ছিল, সেই বৈঠকে সমাধান সূত্র বেরোবে, কিন্তু আদতে তা হল না। দীর্ঘ বৈঠকের পরেও মিলল না সমাধান সূত্র। প্রায় সাত ঘণ্টা পর নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ডাক্তাররা। 

You might also like!