Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jitendra Tiwari : কয়লা-কাণ্ডে ভবানী ভবনে গরহাজির জিতেন্দ্র তিওয়ারি

Jitendra Tiwari
Jitendra Tiwari

 

আসানসোল ও কলকাতা, ১৬ সেপ্টেম্বর : কয়লা পাচার-কাণ্ডে শুক্রবার ভবানী ভবনে (সিআইডির দফতর) হাজিরা দিলেন না আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। হাজিরা না দেওয়ার কথা চিঠি মারফত জানিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র। পাশাপাশি, এই মামলায় তাঁকে কেন ডাকা হচ্ছে, এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলেও শোনা যাচ্ছে।

শুক্রবারই জিতেন্দ্র তিওয়ারিকে সিআইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। সিআইডি-র সমনের প্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন, কেন এই সমন তা ছোট বাচ্চারাও বলে দিতে পারবে। সম্ভাবনা ছিলই যে তিনি ভবানী ভবনে হাজিরা দেবেন না, আর তাই হল। শুক্রবার হাজিরা দেননি আসানসোলের এই বিজেপি নেতা। সিআইডি সূত্রে জানা গিয়েছে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুরনো একটি মামলায় সাক্ষী হিসেবে তলব করা হয় জিতেন্দ্রকে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…