Breaking News
 
Saayoni meets Vijay: বিজয়-সায়নী সাক্ষাৎ ঘিরে চর্চা, বাংলার ঐতিহ্য নিয়ে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী? Howrah water crisis: ৪৭০২ কোটির মাস্টারপ্ল্যান, বদলাবে হাওড়ার জলছবি! জানালেন মন্ত্রী উমেশ NRS Incident: পিত্তথলির বদলে অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার! এনআরএস কাণ্ডে রোগীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’! অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণ, বড় ঘোষণা শুভেন্দুর SCO Summit 2026: ‘সন্ত্রাসের বিরুদ্ধে দ্বিচারিতা নয়’! SCO-র মঞ্চে পাকিস্তানকে নিশানা করে কড়া বার্তা মোদীর Sana Makbul Mahhi Vij: সানা-মাহির বন্ধুত্বে ফাটল? ‘আবর্জনা, নর্দমার মতো মানসিকতা’ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা

 

kolkata

3 years ago

Jadavpur University Student Death: স্বপ্নদীপের শ্রাদ্ধানুষ্ঠানে ‘দোষীদের’ শাস্তির শপথ নিলেন পড়ুয়ার বাবা

Jadavpur dead student funeral (Collected)
Jadavpur dead student funeral (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রাদ্ধানুষ্ঠান হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মৃত পড়ুয়া স্বপ্নদীপের। সোমবার নদিয়ার বগুলার বাড়িতে ছেলের শ্রাদ্ধানুষ্ঠান করেন বাবা রামপ্রসাদ কুন্ডু। কথা বলার মতো অবস্থায় ছিলেন না মা স্বপ্না। ছেলের শ্রাদ্ধানুষ্ঠানের সময় বেশ কয়েক বার জ্ঞানও হারিয়ে ফেলেন তিনি।

গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন প্রথম বর্ষের এক পড়ুয়া। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এর পরেই বৃহস্পতিবার রাতেই মৃত পড়ুয়ার দেহ নদিয়ায় বাড়িতে এনে শেষকৃত্য সম্পন্ন করে পরিবার।

পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে এক জন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী। বাকি দু’জন মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত বিশ্ববিদ্যালয়েরই বর্তমান পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, প্রথম বর্ষের ওই পড়ুয়ার উপর অত্যাচার চলেছে। তার নেপথ্যে আরও অনেকে জড়িয়ে রয়েছে বলেই অনুমান তদন্তকারীদের। সোমবার শ্রাদ্ধানুষ্ঠানের সময় ছেলের ছবি ছুঁয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করার প্রতিজ্ঞা নেন রামপ্রসাদ বাবু। তিনি বলেন, ‘‘শাস্ত্রীয় মতে আজ ছেলের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হল। তবে যে দিন ছেলের মৃত্যুতে জড়িতদের শাস্তির উপযুক্ত ব্যবস্থা করতে পারব, সেই দিনই হবে আসল শ্রাদ্ধানুষ্ঠান! ছেলের ছবি ছুঁয়ে এই শপথ নিলাম।’’

You might also like!