kolkata

2 years ago

Mamata Banerjee: ইন্ডোরে মেগা বৈঠক! চোখের সমস্যার কারণে ভার্চুয়ালে যোগ অভিষেকের

Mamata Banerjee & Abhishek Banerjee (File Picture)
Mamata Banerjee & Abhishek Banerjee (File Picture)

 

২৩ নভেম্বর কলকাতাঃ লোকসভা নির্বাচনকে লক্ষ রেখে সংগঠনকে প্রসস্থ করতে আজ তৃণমূলের মেগা বৈঠক। সাংসদ থেকে কাউন্সিলর, তৃণমূলের সর্বস্তরের নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে। সমস্ত জেলার সর্বস্তরের রাজ্য শীর্ষ নেতৃত্ব, শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী এবং মুখপাত্রদেরও হাজিরাও বাধ্যতামূলক। পঞ্চায়েত থেকে জেলা ব্লক সভাপতিদেরও হাজির হতে বলা হয়েছে।

কিন্তু এই মেগা বৈঠকে অভিষেকের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। জানা গিয়েছে,  ফের চোখের সমস্যায় ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’-এ প্রকাশিত খবর অনুযায়ী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। অধিক সময়ে কন্ট্যাক লেন্স পরে থাকার কারণে চোখের এমন সমস্যা তৈরি হয়েছে বলে খবর।

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের অসুস্থতার খবর পেয়ে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের কর্মসূচি শেষ করে পৌঁছে যান তাঁকে দেখতে। এই সমস্যার খবর সামনে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও প্রশ্ন তৈরি হয়। সরাসরি নেতাজি ইন্ডোরে উপস্থিত হতে পারলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা শুরু হতেই তিনি ভার্চুয়ালে যোগ দেন তিনি।

You might also like!