kolkata

2 years ago

Income Tax Raid:আয়কর দফতরের হানা বাইপাস-সংলগ্ন অভিজাত আবাসনে

Income Tax Raid
Income Tax Raid

 

কলকাতা, ৭ ডিসেম্বর,  : নানা ক্ষেত্রে দুর্নীতির তদন্তে কলকাতায় একাধিক কেন্দ্রীয় সংস্থা তল্লাশি অভিযান চালাচ্ছে। এরই মাঝে বৃহস্পতিবার সাতসকালে শহরে ফের অভিযান চালাল কেন্দ্রীয় এজেন্সি। ইডি-সিবিআইয়ের পরে এবার আয়কর দফতরের কর্তারা হানা দিলেন ইএম বাইপাসের ধারে এক অভিজাত আবাসনে।

সূত্রের খবর, ওই বহুতলের একটি ফ্ল্যাটে সকাল থেকে আয়কর দফতরের তল্লাশি চলে। বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে ওই ফ্ল্যাটে বসবাসকারী ব্যবসায়ীর বিরুদ্ধে।আয়কর দফতরের কর্তারা জানিয়েছেন, অভিজাত আবাসনের ওই ব্যবসায়ীকে আয়কর রিটার্নের ফাইল জমা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা দেননি। তাই এদিন ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁর কাছে থাকা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

আয়কর দফতরের কর্তারা জানতে চান, এই ব্যক্তি কী ধরনের ব্যবসা করেন, কার কার সঙ্গে আর্থিক লেনদেন হয় তাঁর, ব্যবসা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে। ব্যাবসায়ীর ব্যাঙ্কের নথিপত্রও দেখা হয়। আয়কর দফতরের কর্তারা বলছেন, ওই ব্যবসায়ী তাঁর আয় বহির্ভূত সম্পত্তির কোনও হিসেবই দিতে পারছেন না। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি নিয়েও তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআইয়ের টিম। এর মাঝেই বেআইনি আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তের কারণে মাঝেমধ্যেই আয়কর দফতরের আধিকারিকরা হানা দিচ্ছেন শহরের বিভিন্ন জায়গায়।


You might also like!