Sukanya Mondal: সুকন্যা মন্ডলের নামে আবার ও ৫০ লক্ষ টাকার লটারির হদিস! আগে মিলেছিল ৪টি

Sukanya Mondal
Sukanya Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুকন্যার নামে এবার পঞ্চম লটারির হদিস পেল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির দাবি, সুকন্যার নামে ৫০ লক্ষ টাকার একটি নতুন লটারির সন্ধান পাওয়া গিয়েছে। গরু পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই লটারি-যোগের দাবি করেছে সিবিআই। অনুব্রত এবং সুকন্যার নামে আগে ৪টি লটারির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করেছিল তারা। 

সিবিআই এর আগে দাবি করেছিল, চলতি বছরে লটারির পুরস্কারের অর্থমূল্য বাবদ বিপুল অঙ্কের টাকা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। ওই দু’জনের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরস্কার বাবদ মোট ৫১ লক্ষ টাকা ঢুকেছে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে প্রশ্ন উঠছে  বার বার লটারি জেতার পিছনে কি বরাতজোর, না অন্য কোনও কারণ রয়েছে— তা-ও খতিয়ে দেখছে সিবিআই। সিবিআইয়ের তদন্তকারীদের এ বার দাবি, ২০ জানুয়ারি লটারির থেকে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন সুকন্যা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে তা জানা গিয়েছে।

প্রসঙ্গত, জানুয়ারিতে প্রথম বার অনুব্রতের লটারি জেতার বিষয়টি নজরে এসেছিল বলে দাবি। সে সময় রাজ্যের এক জনপ্রিয় লটারি সংস্থার ওয়েবসাইটে ১ কোটি টাকার লটারি বিজেতা হিসেবে অনুব্রতের নাম ও ছবি দেখা গিয়েছিল। অনুব্রত নিজে অবশ্য লটারি জেতার কথা কখনও স্বীকার করেননি। ওই ঘটনার তদন্তে নেমে গত বোলপুরের ‘রাহুল লটারি’ নামে একটি লটারির দোকানে হানা দিয়েছিল সিবিআই। এমনকি, ওই দোকানমালিক শেখ আইনুল-সহ আরও দু’জন লটারি ব্যবসায়ীকে শান্তিনিকেতনের রতনকুঠিতে এবং সিবিআই অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদও করা হয়।  


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…