Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Lok Sabha Election 2024:আলুওয়ালিয়ার সামনেই হাতাহাতি দুই গোষ্ঠীর,বিনা বাধায় চলল চড়-থাপ্পড়ও

A scene of mayhem at the BJP workshop
A scene of mayhem at the BJP workshop

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসানসোলে বিজেপির কর্মিসভায় ধুন্ধুমার। একে অপরের দিকে চেয়ার-টেবিল ছোড়াছুড়ি, মারামারি, ভাঙচুর। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, আসানসোলের প্রার্থীকে নিয়ে অসন্তোষের জেরেই গোলমাল। যদিও এ বিষয়ে প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছেন না। তাঁদের না জানিয়েই প্রচারের যাবতীয় সূচি ঠিক করা হচ্ছে। আদি বিজেপি কর্মীদের এমনই নানা অভিযোগের জেরে আসানসোলে (Asansol) প্রকাশ্যে চলে এল পদ্ম শিবিরের তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব। এদিন বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া (SS Aluwalia)পার্টি অফিসে ঢোকামাত্র তাঁর কাছেই অভিযোগ করতে শুরু করেন তাঁরা। তাতে খেপে ওঠেন নব্য কর্মীরা। প্রথমে দুপক্ষের বচসা, তার পর তা হাতাহাতিতে পৌঁছয়। পার্টি অফিসের ভিতরে টেবিল ছোড়াছুড়ি, টেবিলে উঠে চিৎকার চেঁচামেচি করতে থাকেন বিজেপি কর্মীরা। সংবাদমাধ্যম সেই খবর করতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেন বলে অভিযোগ। তা সত্ত্বেও সেই ভিডিও নিমেষে ভাইরাল (Viral Video) হয়ে যায়।


You might also like!