Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: রবিবার রথের দিনে ভারী বর্ষণ উত্তরে, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৭ জুলাই : রবিবার রথের দিন উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। একই ছবি দেখা যাবে উত্তর দিনাজপুরেও। রবিবার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে সোমবার-মঙ্গলবার উত্তরে বৃষ্টি একটু কমতে পারে। কিন্তু বুধবার থেকে ফের উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা।

এদিকে রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। রবিবার কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা দক্ষিণবঙ্গের। সঙ্গে আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে প্রায় প্রতিটা জেলাতেই।

You might also like!