Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Weather forecast: দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, তিলোত্তমায় গরম থেকেও মিলবে মুক্তি

Weather Update (Symbolic Picture)
Weather Update (Symbolic Picture)

 

কলকাতা, ৭ আগস্ট: দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই সময়ে ভারী বৃষ্টি হবেও উত্তরবঙ্গেও। মূলত উত্তরবঙ্গের ওপরে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টির সৌজন্যে গরম থেকে মিলবে মুক্তি, তাপমাত্রা কমবে কলকাতাতেও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। ইতিমধ্যেই বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। সোমবার সকালেই হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আকাশ ছিল একেবারে মেঘলা।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙ জেলাতেও ভারী বৃষ্টি হবে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নদীয়া, মুর্শিবাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!