Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast:দক্ষিণবঙ্গে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তাল হয়ে উঠবে সমুদ্র

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১২ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৪ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বৃষ্টি হবে কলকাতাতেও। আগামী ১৩ সেপ্টেম্বর অবধি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্রও হয়ে উঠবে উত্তাল, তাই মৎস্যজীবীদের ১৩-১৪ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও হুগলি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর ১৩ সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই দিন কলকাতা, হাওড়া, নদীয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি প্রত্যাশিত। ১৪ সেপ্টেম্বর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় মালদা, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ১৩ তারিখ মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে পরবর্তী দিন, ১৪ সেপ্টেম্বরও।

You might also like!