Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

রাজ্য বাজেট ২০২৩ : মৎস্যজীবীদের অকাল মৃত্যুতে 'মৎস্যজীবী বন্ধু'

'Fisherman's Friend'
'Fisherman's Friend'

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি  : রাজ্য সরকার নতুন প্রকল্প মৎস্যজীবী বন্ধু চালু করছে। বুধবার বিধানসভায় রাজ্যের মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মৎস্যজীবীদের অকাল মৃত্যুতে ‘মৎস্যজীবী বন্ধু’ প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী।

বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় জানান, রাজ্য সরকার নতুন প্রকল্প মৎস্যজীবী বন্ধু চালু করছে। মৎস্যজীবীদের অকাল মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ তাঁদের পরিবারকে এককালীন সাহায্য করা হবে। ২ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে জানান তিনি। ১৮ থেকে ৬০ বছর বয়সী মৎস্যজীবী মারা গেলে তাঁর পরিবার এই আর্থিক সাহায্য পাবে বলে জানান তিনি।

উল্লেখ্য এর আগে কিষাণ ক্রেডিট কার্ডের আদলে রাজ্য সরকার চালু করেছিল মৎস্যজীবী ক্রেডিট কার্ড। এই প্রকল্পে সরকারের লক্ষ্য ছিল, দরিদ্র মৎস্যজীবীদের আর্থিক সহযোগিতা। প্রথম দফায় রাজ্যের প্রায় ৬ লাখ মৎস্যজীবীকে এই ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবী ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলত। সেই কর্মসূচির পর এবার অকালে কোনও মৎস্যজীবীর মৃত্যু হলে তাঁর পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হল রাজ্য। ১৮ থেকে ৬০ বছর বয়সী মৎস্যজীবীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে।

You might also like!