Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Firhad Hakim : রাজ্যজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, বিধায়কদের সহায়তা চাইলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

Firhad Hakim on dengue in eBngal
Firhad Hakim on dengue in eBngal

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর : রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ডেঙ্গু, ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগ প্রতিরোধে বিধায়কদের সহায়তা চেয়েছেন। প্রত্যেক বিধায়ককে তিনি মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা প্রচার করতে নিজেদের এলাকায় শিবির করার অনুরোধ জানিয়েছেন।

বিধানসভায় বৃহস্পতিবার রাজ্যে সাম্প্রতিক ডেঙ্গুর প্রকোপ নিয়ে এক প্রশ্নের জবাবে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, বিধায়কদের উচিৎ নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এবং শিবির করে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করা।

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, মানুষজন যাতে জল জমানো থেকে বিরত থাকেন সেই বিষয়ে সচেতন করতে হবে। ডেঙ্গুর প্রকোপ রুখতে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যজুড়ে এবার ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…