Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Fire at Rajarhat DRR studio:রাজারহাট ডিআরআর স্টুডিওতে আগুন, পুড়ল দু'টি মেকআপ ভ্যান

Fire at Rajarhat DRR studio
Fire at Rajarhat DRR studio

 

কলকাতা, ২২ এপ্রিল : মাত্রাতিরিক্ত গরমের মধ্যে সোমবার সকালে আগুন লাগল রাজারহাট ডিআরডিআর স্টুডিওতে। আগুন লাগে স্টুডিও সংলগ্ন চত্বরে দাঁড়িয়ে থাকা দু'টি মেকআপ ভ্যানে। দেখতে দেখতে পুড়ে যাই ভ্যান দুটো। জানা গিয়েছে, প্রথমে স্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরও একটি ভ্যানিটি ভ্যানে আগুন লেগে যায়।

দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি টিনের শেডে। টের পেতেই স্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালান স্টুডিও কর্মীরা। ততক্ষণে দু’টি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ আসে। দমকলের একটি গাড়িও ঘটনাস্থলে আসে। কী করে আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ।


You might also like!