Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Fire at ESI Hospital in Sealdah:শিয়ালদহের ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

Fire at ESI Hospital in Sealdah
Fire at ESI Hospital in Sealdah

 

কলকাতা, ১৮ অক্টোবর : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল শিয়ালদহের ইএসআই হাসপাতালে। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। শুক্রবার ভোর ৫টা নাগাদ হাসপাতালের দোতলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকলের তরফে জানানো হয়েছে, সকাল ৭.৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওই হাসপাতালে ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ভোরে যখন হাসপাতালে আগুন লাগে, তখন অনেকেই ঘুমিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে অধিকাংশ রোগীকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালের পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা স্পষ্ট নয়। আগুন লাগার খরব পেয়ে হাসপাতাসে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। দমকল কর্মীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি।

You might also like!