
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কথায় বলে চোখ মনের আয়না, চোখের ভাষায় মনের কথা পড়া যায়, কিন্তু তাতে যদি কালিমা লাগে তখন? রাত জেগে কাজ করছেন বা নানা রকম চিন্তা ভাবনায় পরিশ্রমে চোখে কালি পড়ে যাচ্ছে ? যত্ন নিতে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে।
অ্যালো ভেরা
অ্যালো ভেরায় আছে অ্যালোসিন নামক একটি যৌগ, যা কালো ছোপ দূর করতে সাহায্য করে। এ ছাড়াও আর্দ্রতার অভাবে, অনেকেরই চোখের তলার চামড়া কুঁচকে যায়। অ্যালো ভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে।
আলু
আলু কুরিয়ে নিয়ে, ছেঁকে নিয়ে রস বার করে নিন। ওই রসে তুলো ভিজিয়ে চোখে দিয়ে রাখুন কিছু ক্ষণ। চোখের তলার কালো দাগ দূর করতে এই টোটকা অব্যর্থ।
কাঠবাদামের তেল
ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, ফসফরাস, কপার এবং অ্যান্টি-অক্সিড্যান্ট-এ ভরপুর কাঠবাদামের তেল চোখের তলার কালচে ভাব দূর করতে সাহায্য করে। এই তেল নিয়মিত মাখলে রক্ত চলাচল ভাল হয়। চোখ এবং চোখের চার পাশের ত্বক খুবই স্পর্শকাতর, খুব হালকা ভাবে, আঙুলের ডগার সাহায্যে মাসাজ করাই ভাল।
গ্রিন টি ব্যাগ
চা তৈরি করার পর, টি ব্যাগ ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন। চোখের নীচের ফোলাভাব, কালো দাগ বা ক্লান্তি দূর করতে বিশেষ ভাবে কার্যকর ফেনোলিক নামক যৌগের প্রধান উৎস গ্রিন টি। চোখের তলার কালি এবং ক্লান্তি দুই-ই কাটবে টি ব্যাগ চোখের তলায় রাখলে।
কেশর
ঠান্ডা দুধে অল্প কেশর ভিজিয়ে রাখুন। দুধের রং হালকা হলুদ হয়ে এলে, ওর মধ্যে তুলো ভিজিয়ে নিন। শুতে যাওয়ার আগে চোখের মধ্যে ওই তুলো দিয়ে রাখুন। কিছু দিন পর খেয়াল করবেন চোখের তলার কালচে ভাব কাটতে শুরু করেছে।
