kolkata

2 years ago

SSC Scam : জামিন চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী

Partha Chatterjee (File Picture)
Partha Chatterjee (File Picture)

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর : জামিন চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির একবছর পেরনোর পর এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে।

নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তদন্তভার পেয়েছে ইডি-সিবিআই। তাঁদের হাতে গ্রেফতার হয়েছে অনেকে। সেই তালিকাকেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত বছর জুলাইয়ের শেষ দিকে টানা জেরার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

You might also like!