kolkata

2 years ago

Kalighater Kaku: কাকুকে দেখতে হাসপাতালে ইডি! মঙ্গলে বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড

Sujay Krishna Bhadra (File Picture)
Sujay Krishna Bhadra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ সময় ধরেই এসএসকেএমে চিকিৎসাধীন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার তাঁকে দেখতে হাসপাতালে যান ইডি-র এক আধিকারিক। এবং খুব স্বল্প সময়ের জন্য তিনি পিজিতে উপস্থিত ছিলেন। কাকুর অবস্থার কথা জানতে কার্ডিয়োলজি বিভাগে পৌঁছন ওই অফিসার। এমনকি কথা বলেন চিকিৎসকের সঙ্গে। এ বিষয়ে কলকাতা থেকে একটি রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে, ইডি কর্তাদের কাছে। 

গত শুক্রবার ইডি-র আধিকারিকরা এসএসকেএমে উপস্থিত হয়েছিলেন,  যাতে সুজয়কৃষ্ণকে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য জোকা ইএসআই হাসপাতালে স্থানান্তর করা যায়। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আইসিসিইউ-তে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, কেন হৃদস্পন্দন আচমকা অনিয়মতি হয়ে পড়লো এবং রক্তচাপ এত কমে গেল, অ্যাঞ্জিয়োগ্রাফি করে তা দেখা প্রয়োজন। সেই অ্যাঞ্জিয়োগ্রাফি হয় শনিবার। তার রিপোর্ট পর্যালোচনা করে সোমবার জানা গিয়েছে, কাকুর হৃদধমনির ভিতরে ক্যালসিয়ামের আস্তরণ জমে ধমনি মোটা হয়ে গিয়েছে বলেই রক্ত চলাচল বিঘ্নিত হচ্ছে। সেখান থেকেই সমস্যা। আজ, মঙ্গলবার এনিয়ে বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।

You might also like!