Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

ED raid:কলকাতার বেশ কয়েকটি জায়গায় ফের অভিযানে ইডি

ED raid
ED raid

 

কলকাতা, ২১ মার্চ: লোকসভা নির্বাচন আগে কলকাতায় ঢুকেছে কোটি কোটি টাকা। ভিন রাজ্য থেকে হাত ঘুরে সেই টাকা শহরে এসেছে বলে ইডি সূত্রের খবর৷ আর এই টাকা এসেছে খাস কলকাতার বেশ কয়েকজন ব্যবসায়ীর অ্যাকাউন্টে। যাকে কেন্দ্র করেই তদন্তের কারণে দিল্লি থেকে কলকাতায় এসেছেন কয়েকজন ইডি আধিকারিক৷ বৃহস্পতিবার শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷

তদন্তের স্বার্থে এই রাজ্যের ইডি আধিকারিকদেরকেও কাজে লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। বালিগঞ্জ সার্কুলার রোডে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। ইডির তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে দিল্লির একটি মামলার তদন্তের সূত্রেই এই অভিযান।

ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তল্লাশি চালানো হয়েছে।তল্লাশি চলছে মহেশ কেজরীওয়াল নামের এক ব্যবসায়ীর বাড়িতেও। ইডি সূত্রে খবর, এই ব্যবসায়ী কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত।


You might also like!