Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

ED Intensifies Probe into Teacher Recruitment Corruption:অয়ন শীলের ছেলে ও 'কালীঘাটের কাকু'র জামাইকে তলব ইডি-র

Ayan Sheel and Sujaykrishna Bhadra
Ayan Sheel and Sujaykrishna Bhadra

 

কলকাতা, ১২ জুন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর হল ইডি। বিপাকে জেলবন্দি অয়ন শীল এবং সুজয়কৃষ্ণ ভদ্র। হিসাব বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত তথ্যের খোঁজে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে অয়নের ছেলে এবং সুজয়কৃষ্ণের জামাই। তাদের দু’জনকেই তলব করা হয়েছে।

অয়ন শীলের ছেলে অভিষেককে আগামী ১৯ জুন বিশেষ পিএমএলএ আদালতে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের পেট্রল পাম্প ‘শুক্লা সার্ভিস স্টেশনে’র পার্টনার অভিষেক। সূত্রের খবর, পেট্রল পাম্প কেনার টাকা কোথা থেকে পেলেন অয়নপুত্র, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক ব্যাখ্যা দিতে না পারলে বিপাকে পড়তে পারেন তিনি।

এদিকে, সুজয়কৃষ্ণ ভদ্রের জামাইকেও তলব করেছে ইডি। সোমবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় ‘কালীঘাটের কাকু’কে। সেখানে তলব প্রসঙ্গে মুখ খোলেন। বলেন, “বাড়ির লোককে ডাকছে। ওদের কিছু নেই। জামাইয়ের নামে কিছুই নেই।” গত ৩০ মে গ্রেপ্তার হন সুজয়কৃষ্ণ ভদ্র। তারপর যত তদন্ত এগোচ্ছে, ততই সামনে আসছে গুরুত্বপূর্ণ নানা তথ্য।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…