Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forecast :ফের শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস তিলোত্তমায়, আগামী সপ্তাহেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ১২ এপ্রিল: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের সোমবার থেকে ফের শুষ্ক হয়ে উঠবে কলকাতা, একইরকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের অন্যত্রও। এরইমধ্যে শুক্রবার কলকাতায় সামান্য কমল তাপমাত্রার পারদ, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। শনি এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার থেকে আবারও রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকভাবেই বাড়বে গরমের দাপট।


You might also like!