Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather Forecast : তীব্র গরমে দুর্বিষহ পরিস্থিতি তিলোত্তমায়, দক্ষিণবঙ্গে ওষ্ঠাগত জনজীবন

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১ এপ্রিল: তীব্র ও ভ্যাপসা গরমে দুর্বিষহ পরিস্থিতি তিলোত্তমায়, কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত। দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, চড়বে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। ইতিমধ্যেই পুরুলিয়া, পানাগড়ের মতো এলাকায় ৩৭ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা।

You might also like!