Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

দিল্লিতে হদিশ মিলল প্রাক্তন পর্ষদ সভাপতি 'নিখোঁজ' মানিকের

Manik Bhatterjee
Manik Bhatterjee

 

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর  : রাজ্যে প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে জলঘোলা হচ্ছে আরও।কোথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, এই প্রশ্নের উত্তর খুঁজতেই যখন হন্যে পুলিশ-গোয়েন্দারা, তখনই জানা গেল তাঁর হদিশ। সূত্রের খবর, দিল্লিতে রয়েছেন মানিক ভট্টাচার্য। বুধবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে। সেই কারণেই তিনি দিল্লিতে এসেছেন।

মঙ্গলবারই সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। রাত আটটার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু ঘড়ির কাঁটা আটটার ঘর পেরিয়ে গেলেও, তার দেখা মেলেনি নিজাম প্যালেসে। যাদবপুর থানায় সিবিআইয়ের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই দিল্লিতে রয়েছেন মানিক ভট্টাচার্য। দিল্লির হেলি রোডের বঙ্গ ভবনই আপাতত তাঁর ঠিকানা। সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যের স্পেশ্যাল লিভ পিটিশনের শুনানির জন্যই তিনি সরাসরি আইনি পরামর্শ নিতে দিল্লিতে এসেছেন বলে জানা গিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…