Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Dilip Ghosh : সবাই যেন শান্তিতে-আনন্দে পুজো কাটাতে পারে, মহালয়ার শুভক্ষনে প্রার্থনা দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 


কলকাতা, ২৫ সেপ্টেম্বর : পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনাতে তৃণমূলকে নিশানায় রাখতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । রবিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ প্রার্থনা করেন, সবাই যেন শান্তিতে-আনন্দে পুজো কাটাতে পারে।

মহালয়ার দিন সকালেও একেবারে প্রত্যেক দিনের মতোই নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে দিলীপ ঘোষের বার্তা, ” এতদিন পর্যন্ত ভালো খবর আসে নি। শুধু খারাপ খবরই আসছে। দুর্নীতি, হিংসা, মৃত্যু, খুন। মহালয়া শুরু হয়ে গেল। পুজো আসছে। এখান থেকে যেন আমরা একটু পার পাই এবং শান্তিতে আনন্দে যেন সবাই পুজো কাটাতে পারে। মায়ের কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুন ভালোভাবে পুজো দেখুন”। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…