kolkata

2 years ago

Devastating fire in Ultodanga marble warehouse:উল্টোডাঙায় মার্বেল গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Devastating fire in Ultodanga marble warehouse
Devastating fire in Ultodanga marble warehouse

 

কলকাতা, ১২ ডিসেম্বর  : উল্টোডাঙার মার্বেল গুদাম জ্বলছে দাউদাউ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। দমকলের ৫টা ইঞ্জিন সমান তালে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়।

মঙ্গলবার উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার একটি মার্বেল গুদামে আগুন লাগে। ঘটনাটি ঘটে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ। আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৫টা ইঞ্জিন। আশপাশের বহুতল বাড়ি থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। গুদামের ভেতরেও ঢোকেন কয়েকজন। তবে গুদামের মধ্যে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকার চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন যাতে আশপাশের বহুতলে ছড়িয়ে না পড়ে সেটাই দেখেন তাঁরা। দুপুর ১টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও দমকলের ইঞ্জিন আনার জন্য খবর দেওয়া হয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


You might also like!