Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান, উচ্চ প্রাথমিকে শুরু নিয়োগ প্রক্রিয়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান, উচ্চ প্রাথমিকে শুরু নিয়োগ প্রক্রিয়া
দীর্ঘ প্রতীক্ষার অবসান, উচ্চ প্রাথমিকে শুরু নিয়োগ প্রক্রিয়া

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হল স্কুলে উচ্চপ্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। নিয়োগের বেনিয়মের অভিযোগে চলা একটি মামলায় ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত আরও ১,৫৮৫ জন প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের অনুমতি মেলার ঘণ্টাখানেকের মধ্যেই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করে দিল এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। সংশ্লিষ্ট প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর থেকে ডাউনলোড করতে পারবেন ইন্টারভিউয়ের ইন্টিমেশন লেটার। গত মঙ্গলবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশে বসে উচ্চপ্রাথমিকের নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, ‘‘উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ পর্যায়ের আগের পর্যায়ে ১৫৮৫ জনের ইন্টারভিউ বাকি রয়েছে। আশা করছি, পুজোর ছুটির আগে এই পদক্ষেপটা নেওয়ার জন্য হাই কোর্টের অনুমতি পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, অনুমতি পেলে পুজোর ছুটির আগে, একেবারে শেষবেলায় পেলেও ইন্টারভিউ কবে থেকে শুরু করব, তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেব।’’ 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…