Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Naushad Siddiqu : ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল হেফাজত, 'আমাকে আটকে রাখার চেষ্টা', বললেন নৌশাদ

Naushad Siddiqu
Naushad Siddiqu

 

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : ফের জেল হেফাজতেই আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও জেল হেফাজতে পাঠানো হল তাঁকে। শনিবার নগর দায়রা আদালতে তোলা হয় নৌশাদকে। আদালতই ফের হেফাজতের মেয়াদ বাড়াল তাঁর। নৌশাদের দাবি, তাঁকে আসলে আটকে রাখার চেষ্টা চলছে। তবে মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি।

ধর্মতলা কাণ্ডে নৌশাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিউ মার্কেট থানা। তিন দিনের পুলিশে হেফাজতের মেয়াদ শেষ হলে, শনিবার ফের তাঁকে আদালতে তোলা হয়। সেখানেই ফের হেফাজতের নির্দেশ দেয় আদালত। এ দিন আদালতে ঢোকার মুখে এ নিয়ে মুখ খোলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ। বলেন, "জেল-জরিমানা করে আমাকে আটকাতে পারবে না। মানুষের জন্য লড়াই চলবে। খুনের চেষ্টার মামলা আসলে একজন বিধায়ককে আটকে রাখার চেষ্টা।"

You might also like!