Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

court : আদালত চত্বরে হঠাৎ অসুস্থ মৃত বিজেপি কর্মী অভিজিতের মা

court
court

 

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি   : কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যু মামলায় মঙ্গলবার সাক্ষ্য দিতে আদালতে গিয়েছিলেন অভিজিতের মা মাধবী সরকার। এরই মধ্যে আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এদিন সকালে শিয়ালদহ আদালতে সাক্ষ্য দিতে পৌঁছান তিনি। আদালতের নির্দেশে কড়া নিরাপত্তা ছিল পুলিশের। এদিন সকাল ১১টায় শিয়ালদহ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর জবানবন্দি রেকর্ড হওয়ার কথা ছিল। সেই মতো তাঁকে নারকেলডাঙা থানার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়। মাধবী সরকারের সঙ্গে ছিলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারও। পুলিশের গাড়ি থেকে নেমে তাঁরা যখন আদালতের ভিতরে ঢুকছিলেন, তখনই মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়েন মাধবী সরকার।

মাধবী সরকারের পাশেই ছিলেন বিশ্বজিৎ। মায়ের মাথা ঘুরে পড়ে যেতে দেখে, সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন বিশ্বজিৎ ও আশপাশের লোকেরা। ধরাধরি করে তাঁকে আদালত চত্বরের ভিতরেই একটি বেঞ্চে নিয়ে গিয়ে বসানো হয়। কিন্তু মাধবী দেবীর শারীরিক অসুস্থতা ক্রমেই বাড়তে থাকায় তড়িঘড়ি পুলিশকর্মীদের সাহায্য নিয়ে বিশ্বজিৎ সরকার তাঁকে সেখান থেকে এনআরএস হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী শারীরিক অসুস্থতা, তা এখনও স্পষ্ট নয়।

ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার মায়ের শারীরিক অসুস্থতা প্রসঙ্গে বললেন, মায়ের হাই প্রেশারের সমস্যা রয়েছে। তাঁর মা যে আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন, সেই কথাও জানান বিশ্বজিৎ।


You might also like!