Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

চলন্ত বাইকে সপরিবারে দুর্গা, শহরের বুকে কার্যতই ছিল রঙের খেলা

চলন্ত বাইকে সপরিবারে দুর্গা, শহরের বুকে কার্যতই ছিল রঙের খেলা
চলন্ত বাইকে সপরিবারে দুর্গা, শহরের বুকে কার্যতই ছিল রঙের খেলা

 

কলকাতা, ৮ অক্টোবর : নৃত্য-গীত-নৈপুন্য —আকর্ষণীয় নানা পরিকল্পনার মাধ্যমে শনিবার বিকালে হল রেড রোডের কার্নিভ্যাল। চলন্ত বাইকে সপরিবারে দুর্গা। বাইকে সওয়ার হয়েই ঢাক-ঘণ্টা বাজিয়ে আরাধনা। কলকাতা পুলিশের ‘ডেয়ার ডেভিল’ বাহিনীর স্টান্টে মেগা কার্নিভ্যালের সূচনা হয়। সব মিলিয়ে শনিবার বিকেলে শহরের বুকে কার্যতই ছিল রঙের খেলা।দুই পাশে ছিল দর্শকাসন। মন্দিরের আদলে তৈরি করা হয় মুখ্যমন্ত্রীর বসার মঞ্চ। আমন্ত্রিত ছিলেন বেশ কজন বিদেশি অতিথি। বিভিন্ন রাস্তায় ছিল যান নিয়ন্ত্রণ। কড়া নিরাপত্তা ছিল রেড রোড এবং কার্নিভ্যালে।করোনার জেরে মাঝে দু'বছরের বিরতি। ফের স্বমহিমায় প্রত্যাবর্তন। কলকাতার রেড রোডে প্রায় নির্বিঘ্নে হল দুর্গাপুজো ২০২২-এর কার্নিভ্যাল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এ ছাড়াও ছিলেন বেশ ক’জন টলিউডের শিল্পী বিধায়ক। ছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, গায়িকা অদিতি মুন্সি, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী ঋত্বিকারা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…