Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Jadavpur University Incident: যাদবপুর নিয়ে রাজ্যকে নিজের মতো পদক্ষেপ করার সুপারিশ প্রধান বিচারপতির

Jadavpur University Chaos
Jadavpur University Chaos

 

কলকাতা, ৫ মার্চ : যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যকে নিজের মতো পদক্ষেপ করার কথাই বললেন প্রধান বিচারপতি। পাশাপাশি দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে উত্তাল যাদবপুর। ছাত্র আন্দোলনের জেরে ব্যাহত পঠনপাঠন। গোটা ঘটনায় হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে আগেই জনস্বার্থ মামলা হয়েছিল। বুধবার দ্রুত শুনানিরও আর্জি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানেই প্রধান বিচারপতি জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয় এর নিজস্ব আইন আছে। রাজ্যের নিজস্ব ক্ষমতা আছে।”

শনিবার ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর হয়। তিনি আহতও হন। এদিকে জখম হন দুই বাম ছাত্র নেতা। এরপরই গোটা পরিস্থিতি নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। বুধবার সেই মামলার পরিপ্রেক্ষিতেই দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনজীবী অর্ক নাগ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে যাদবপুরের বর্তমান অবস্থা ব্যাখ্যা করেন। জানান, ছাত্র আন্দোলনের জেরে বন্ধ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না।

You might also like!