
কলকাতা, ১২ অক্টোবর : ফের লোকাল ট্রেনে সন্দেহজনক যুবক। লোকাল ট্রেনের কামরা থেকে এক যুবকের কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। সন্দেহভাজনকে আটক নৈহাটি জিআরপির ।
জিআরপি সূত্রে খবর, মঙ্গলবার রাতে নৈহাটি স্টেশনে চেকিং চলাকালীন কল্যাণী সীমান্ত লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হয় জিআরপির। এরপরেই টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার হয়। ইতিমধ্যেই আটক করা হয়েছে তাকে। ওই যুবক কোথায় নিয়ে যাচ্ছিল টাকা তদন্ত চালাচ্ছে পুলিশ ।
