kolkata

2 years ago

CBI: বরানগর পুরসভার ৩২ জনকে তলব করেছে সিবিআই

CBI has summoned 32 people of Baranagar municipality
CBI has summoned 32 people of Baranagar municipality

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর  : পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। এবার একসঙ্গে বরানগর পুরসভার ৩২ জন কর্মীকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তলব করা হয়েছে একাধিক পুরসভার শিক্ষক, ক্লার্ক এবং গাড়িচালকদেরও। তাঁদের ২০-২৯ সেপ্টেম্বরের মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। উত্তর ২৪ পরগনার জেলার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করা হয়েছে। এবার বরাহনগর পুরসভার ৩২ জনকে একসঙ্গে তলব করায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, পুরকর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। মূলত ২০১৪ সালের পর থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে, কোন কোন পদে নিয়োগ হয়েছে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলেছে, কারও নির্দেশে নিয়োগ হয়েছিল কি না।


You might also like!