kolkata

2 years ago

Bengal Recruitment Case:দেবরাজের বাড়ি থেকে চাকরির পরীক্ষার নথি পেল সিবিআই,জানালেন তৃণমূল নেতা

Trinamool councilor Devaraj Chakraborty
Trinamool councilor Devaraj Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  তৃণমূল কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার চাকরির অ্যাডম কার্ড৷ মিলেছে চার-পাঁচজন প্রার্থীর চাকরি বদলি সংক্রান্ত নথিও৷ তেমনটাই সিবিআই সূত্রে দাবি৷ শুধু দেবরাজই নয়, তৃণমূলের অপর কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রচুর অ্যাডমিট কার্ড৷ অ্যাডমিট কার্ডে নাম থাকা কোনও প্রার্থী চাকরি পেয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে সিবিআই৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুধু দেবরাজ নন, তৃণমূলের আরও এক কাউন্সিলরের বাড়ি থেকে চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। একই দিনে দেবরাজ এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। বাপ্পাদিত্যের কাছ থেকেও চাকরি সংক্রান্ত নথি মিলেছে।

হস্পতিবার দেবরাজের দু’টি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রথমে তারা যায় রাজারহাটের বাড়িতে। সেখানে কিছু ক্ষণ থাকার পর অদিতির স্বামীকে নিয়েই সিবিআই আধিকারিকেরা তাঁর দমদম পার্কের বাড়িতে যান। সেখানেও চলে তল্লাশি। সিবিআই বেরিয়ে যাওয়ার পর দেবরাজ বলেছিলেন, ‘‘ওঁরা আমার কাছে কিছু নথি চেয়েছিলেন। সে সব দিয়েছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করব।’’

একই দিনে বাপ্পাদিত্যের পাটুলির বাড়িতেও গিয়েছিল সিবিআইয়ের একটি দল। বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পর কিছু নথি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকেরা। বাপ্পাদিত্য জানিয়েছিলেন, দু’টি ব্যাঙ্কের স্টেটমেন্ট, একটি মোবাইল ফোন এবং কয়েক জনের বায়োডেটা নিয়ে গিয়েছে সিবিআই। পরে জানা গেল, দেবরাজ এবং বাপ্পাদিত্যের কাছ থেকে চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। যাঁদের অ্যাডমিট কার্ড, তাঁরা কেউ চাকরি পেয়েছেন কি না, খতিয়ে দেখছে সিবিআই।


You might also like!