Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

kolkata

3 years ago

Kolkata News: বেহালায় গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা, মাঝরাতে হইচই

Kolkata News
Kolkata News

 

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : মাঝরাতে বেহালা চৌরাস্তার কাছে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার মাদক। গাড়িচালককে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দেয় এলাকায়।

রাত তখন সাড়ে ১১টা। টহল চলছিল পুলিশকর্মীদের। হঠাতই পুলিশকর্মীদের একটি সন্দেহজনক গাড়ি নজরে পড়ে। দাবী, তল্লাশি চালিয়ে গাড়িটির ভিতর থেকে ৬টি ব্যাগে ৬০-৬৫ কেজি গাঁজা মিলেছে। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল? কোথায়ই বা যাচ্ছিল? পাচারের চূড়ান্ত গন্তব্য কোথায়? সবটাই খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ। মঙ্গলবার পুলিশসূত্রে জানা যায়, গাড়ির চালককে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা হচ্ছে।

You might also like!